সামিট পূর্বাঞ্চল পাওয়ারের প্রাথমিক গণপ্রস্তাবের চাঁদা গ্রহণের তারিখ আপাতত (আইপিও) স্থগিত করেছে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মঙ্গলবার এসইসির ৪৩৮তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে চাঁদা গ্রহণের নতুন তারিখ ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুঁজিবাজারের মন্দাবস্থার কারণে কোম্পানি বাজারে আসতে চায়নি। যার ফলে কোম্পানির পক্ষ থেকে এসইসির কাছে আইপিও স্থগিত করার জন্য আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে এসইসি আইপিও স্থগিত করে। কোম্পানি এরই মধ্যে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ৩৫ টাকা প্রিমিয়ামে মোট ৪৫ টাকায় আইপিওতে আসার অনুমতি পেয়েছিল। কোম্পানির আইপিও আবেদন গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৫ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত। কোম্পানি বাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে ১৩৫ কোটি টাকা উত্তোলনের অনুমতি ছিল এসইসির। এছাড়া ১০০টি শেয়ারে ১টি লট নির্ধারণ করা হয়েছিল।
সূত্র: দৈনিক জনকণ্ঠ, ১১ জুলাই ২০১২