পাইপ লাইনে ১২ কোম্পানির আইপিও

পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের জন্য পাইপ লাইনে রয়েছে ১২ কোম্পানির আইপিও। এসব কোম্পানি আইপিও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন পেলেই বাজারে আইপিও ছাড়বে বলে জানা গেছে। সূত্র জানায়, তালিকাভুক্তির নির্দিষ্ট মূল্য পদ্ধতিতে ৩২০ কোটি টাকা মূল্যের শেয়ার বিক্রি করে প্রিমিয়ামসহ ১৮০৫ কোটি টাকা উত্তোলনের জন্য এ কোম্পানিগুলো এসইসির কাছে আবেদন করেছে। প্রতিটি কোম্পানি ১০ টাকা মূল্যের শেয়ারের জন্য গড়ে ৪৬.৪০ প্রিমিয়াম চেয়ে আবেদন করে। কোম্পানিগুলো হলো-ইউনিক হোটেল, এনার্জি প্রিমা, এলএসআই ইন্ডাস্ট্রিজ, ঢাকা রিজেন্সি, জিএসপি ফিন্যান্স, আর্গন ডেনিমস, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার, গ্লোবাল হেভি কেমিক্যাল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, সায়হাম কটন ও ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং। জানা গেছে, আর্গন ডেনিমস ৩ কোটি ৪২ লাখ শেয়ার বিক্রি করে ২৪০ কোটি টাকা, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করে ১২ কোটি টাকা, শাহজিবাজার পাওয়ার ৫ কোটি ৪০ লাখ শেয়ার বিক্রি করে ২৭০ কোটি টাকা, গ্লোবাল হেভি কেমিক্যাল ৭২ লাখ শেয়ার বিক্রি করে ৩৬ কোটি টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস প্রায় ২ কোটি শেয়ার বিক্রি করে ১০৮ কোটি টাকা, সায়হাম কটন ৩ কোটি ৫৫ লাখ শেয়ার বিক্রি করে ২৯৯ কোটি টাকা এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং আড়াই কোটি শেয়ার বিক্রি করে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এ ছাড়া ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ১০ টাকা মূল্যের ২ কোটি ৬০ লাখ শেয়ার ছাড়বে। ১০ টাকা মূল্য এবং ১০৫ টাকা প্রিমিয়ামসহ প্রাথমিক মূল্য ধরা হয়েছে ১১৫ টাকা। এনার্জি প্রিমা ১০ টাকা অভিহিত মূল্যের ৩ কোটি ১৩ লাখ শেয়ার বিক্রি করে ২৯৮ কোটি টাকা মূলধন সংগ্রহ করার আবেদন করেছে। এলএসআই ইন্ডাস্ট্রিজ ৩ কোটি শেয়ার বিক্রি করে ৯০ কোটি টাকার মূলধন সংগ্রহ করার আবেদন করেছে। ঢাকা রিজেন্সি আড়াই কোটি শেয়ার বিক্রি করে ১০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করার আবেদন করেছে। জিএসপি ফিন্যান্স ২ কোটি শেয়ার বিক্রি করে ৬০ কোটি টাকা মূলধন সংগ্রহ করার আবেদন করেছে।

Source: The Daily Manabzamin, October 28, 2011

Bookmark and Share

About bdipo Team

Started our journey in Jan 2009. A simple idea is getting bigger. A baby born and learning to walk, talk, imitate and express. This page is dedicated to that eternal urge of expression. The humane and emotional side of bdipo.
This entry was posted in News and tagged , , . Bookmark the permalink.
  • Muhammad Shahadat Hossain

    Kobe bazare ashbe, R ahey ba ki hobe, govt tu bazar shes kore deache.
     

  • Md. Mahfuz Rana

    BSC koto gun porcha? Janala thanks paban amar pokha thaka.  Ar result e ba kokhon diba?

  • Rokanipo

    3 time only