৩ কোটি ১৪ লাখ শেয়ার ছাড়তে চায় এনার্জি প্রিমা, নির্ধারিত মূল্য পদ্ধতিতে ২৯৮ কোটি টাকা সংগ্রহে এসইসিতে আবেদন

বুকবিল্ডিং পদ্ধতির কার্যকারিতা স্থগিত থাকায় নির্ধারিত মূল্যে (ফিঙ্ড প্রাইজ) পুঁজিবাজারে তালিকাভুক্তির আবেদন জানিয়েছে বিদু্যত খাতের কোম্পানি এনার্জি প্রিমা লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৩ কোটি ১৪ লাখ শেয়ার ছেড়ে ২৯৮ কোটি ৩০ লাখ টাকা সংগ্রহের জন্য কোম্পানিটি গত মাসে এসইসিতে আবেদন জমা দিয়েছে। কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৮৫ টাকা প্রিমিয়ামসহ মোট ৯৫ টাকা সংগ্রহের প্রস্তাব করা হয়েছে। আইপিও প্রক্রিয়া সম্পন্ন করতে এনার্জি প্রিমার ইসু্য ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ এবং নতুন প্রকল্পে বিনিয়োগ করবে বলে জানা গেছে।
জানা গেছে, এনার্জি প্রিমার অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। বর্তমানে কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ ১১৮ কোটি ৬০ লাখ টাকা। আইপিও প্রক্রিয়া সম্পন্ন হলে পরিশোধিত মূলধন ১৫০ কোটি টাকায় দাঁড়াবে।
জানা গেছে, ২০০৮ সালের ১৫ জানুয়ারি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে এনার্জি প্রিমা প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালের ১৮ এপ্রিল এই কোম্পানিকে পাবলিক লিমিটেডে রূপান্তর করা হয়। কোম্পানিটি নিজস্ব বিদু্যতকেন্দ্র স্থাপনের মাধ্যমে বিদু্যত উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ করে থাকে। ইতোমধ্যে এনার্জি প্রিমা সিলেটের কুমারগাঁও ও ফেঞ্চুগঞ্জ, হবিগঞ্জের শাহজিবাজার এবং বগুড়ায় মোট চারটি বিদু্যতকেন্দ্র স্থাপনের অনুমোদন পেয়েছে। এর মধ্যে ২০০৮ সালের জুলাই ও নবেম্বরে যথাক্রমে কুমারগাঁও ও শাহজিবাজার কেন্দ্রে বাণিজ্যিক উৎপাদন শুরম্ন হয়।
সর্বশেষ আর্থিক বিবরণী অনুযায়ী এনার্জি প্রিমার বর্তমান সম্পদের মূল্যমান ৬৬২ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। ২০১০ সালে ৬ টাকা ৩৭ পয়সা। তবে মূলধন সংগ্রহের জন্য দু’দফায় নতুন শেয়ার ইসু্যর পর ইপিএস ৩ টাকা ১৯ পয়সায় দাঁড়িয়েছে। আর আইপিও প্রক্রিয়া শেষে নতুন শেয়ার যুক্ত হওয়ার মাধ্যমে ইপিএস ২ টাকা ৫০ পয়সায় দাঁড়াবে।

প্রাইম ফাইন্যান্স ইউনিট ফান্ডের এনএভি ঘোষণা
বেসরকারী খাতে দেশের প্রথম ইউনিট ফান্ড ‘প্রাইম ফাইন্যান্সিয়াল ফার্স্ট ইউনিট ফান্ডের’ নিট সম্পদ মূল্য ঘোষণা করেছে প্রাইম ফাইন্যান্স এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। গত ৪ আগস্ট পর্যন্ত ফান্ডের মোট সম্পদ মূল্য ক্রয় মূল্য অনুসারে ২০ কোটি ৯৪ লাখ ২১ হাজার ৯৮৫ টাকা এবং বাজার মূল্য অনুসারে ২০ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৩১০ টাকা। সকল সম্পদ ও দায় নিষ্পত্তির পর প্রতি ইউনিটে ১০০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে নিট সম্পদ মূল্য ক্রয় মূল্য অনুসারে ১০১.৮১ টাকা এবং বাজার মূল্য অনুসারে ৯৯.৩৮ টাকায় দাঁড়িয়েছে।
প্রাইম ফাইন্যান্সিয়াল ফার্স্ট ইউনিট ফান্ডের ইউনিট সার্টিফিকেটের প্রতি ইউনিটের বিক্রয় মূল্য ১০২ টাকা এবং পুনঃক্রয় মূল্য ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ আগস্ট পর্যনত্ম এই মূল্য কার্যকর থাকবে।

Bookmark and Share

About bdipo Team

Started our journey in Jan 2009. A simple idea is getting bigger. A baby born and learning to walk, talk, imitate and express. This page is dedicated to that eternal urge of expression. The humane and emotional side of bdipo.
This entry was posted in News. Bookmark the permalink.