শেয়ারবাজারে আসছে ২৫০ কোটি টাকার তিনটি নতুন মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডগুলো হলো_ সন্ধানী লাইফ ইউনিট ফান্ড, মার্কেন্টাইল ব্যাংক (এমবিএল) ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এনসিসি ব্যাংক এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। মঙ্গলবার সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় এসব ফান্ড অনুমোদন করা হয়। এরমধ্যে সন্ধানী লাইফ ইউনিট ফান্ড ও এনসিসি ব্যাংক এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্ট চুক্তি এবং এমবিএল মিউচ্যুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে।
এসইসির চূড়ান্ত অনুমোদন পাওয়া এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের মোট আকার হবে ১০০ কোটি টাকা। মোট তহবিলের মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ১০ কোটি যোগান দেবে। এছাড়া প্রি-আইপিও পেস্নসমেন্টের মাধ্যমে ৪০ কোটি টাকা এবং আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ বছর মেয়াদী ফান্ডটির সম্পদ ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এলআর গেস্নাবাল বাংলাদেশ।
অন্যদিকে এনসিসি ব্যাংক এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্ট চুক্তি অনুমোদন করেছে এসইসি। এই ফান্ডের মোট আকার ১০০ কোটি টাকা। এরমধ্যে স্পন্সর প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেড ১০ কোটি টাকা দেবে। এছাড়া প্রি-আইপিও পেস্নসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ৪০ কোটি টাকা সংগ্রহ করা হবে। ফান্ডটির ২৫ কোটি টাকার ইউনিট প্রবাসী ব্যাংলাদেশীদের (এনআরবি) জন্য সংরৰিত থাকবে। বাকি ২৫ কোটি টাকার মধ্যে ২০ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারী এবং ৫ কোটি টাকা অন্যান্য মিউচু্যয়াল ফান্ড থেকে সংগ্রহ করা হবে। ১০ বছর মেয়াদী এই ফান্ডটির ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে বিআইটিবি।
এছাড়া সন্ধানী লাইফ ইউনিট ফান্ডের প্রাথমিক তহবিলের পরিমাণ ৫০ কোটি টাকা। এরমধ্যে স্পন্সর প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্সু্যরেন্স কোম্পানি ৫ কোটি টাকা দেবে। বাকি ৪৫ কোটি টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা হবে। মেয়াদহীন এই ফান্ডের আল-আরাফাহ ইসলামী ব্যাংক ফার্স্ট ইসলামী মিউচু্যয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে এসইসি। ফান্ডটির স্পন্সর হিসেবে আল-আরাফা ইসলামী ব্যাংক ১০ কোটি টাকা দেবে। ৪০ কোটি টাকা সংগ্রহ করা হবে পেস্নসমেন্টের মাধ্যমে। বাকি ৫০ কোটি টাকা আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করবে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আলিফ এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।
Source: The Daily Janakantha, 27 Oct 2010